ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

মহাসড়কে থ্রি হুইলারের বেপরোয়া গতি, নেই কার্যকরী পদক্ষেপ

#

ফয়জুল ইসলাম

০৭ জুন, ২০২২,  11:05 AM

news image

সাভার আশুলিয়ায় মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিদিনই থ্রি হুইলারের বেপরোয়া গতিবিধির কারণে জানমালের ক্ষয়ক্ষতিতে পরছে সাধারণ মানুষ। সোমবার ০৬-০৬-২০২২ ইং তারিখে সাভার রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকায় ইমরান নামে এক ভদ্রলোক নতুন হোন্ডা ব্রান্ডের একটি প্রাইভেট কার রাস্তার পাশে নিরাপদ দুরত্বে পার্কিং করে ফাস্ট ফুডের দোকানে যায় এরইমধ্যে একটি থ্রি হুইলার এসে সজোরে আঘাত করলে গাড়িটি প্রায় দুই লক্ষ টাকার ক্ষতির মধ্যে পরে যায়।

ভুক্তভোগী ইমরান জানান মহাসড়কে থ্রি হুইলার নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক কর্মসূচি চলছে, তাহলে কি করে এই অবৈধ ইঞ্জিন চালিত রিকশা মহাসড়কে চলাচল করে। সাভারে মহাসড়কের বিভিন্ন জায়গায় আশুলিয়ার বিশ মাইল, নবীনগর, পল্লি বিদ্যুৎ, বাইপেল,ইপিজেড সহ মহাসড়কের বিভিন্ন স্থানে শুধু সোজা পথে নয় উল্টো পথেও এলোপাতাড়ি ঘুরে বেড়াচ্ছে এই থ্রি হুইলার। এব্যাপারে সাভার হাইওয়ে থানার পরিদর্শকের (ওসি) আতিকুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে হয়তো ব্যস্ততার কারণে তিনি ফোন ধরেনি। সচেতন মহল জানায়, আমরা প্রায়ই দেখি পুলিশ থ্রি হুইলার কে রেকার লাগিয়ে দুই থেকে তিন হাজার টাকা রেখে ছেড়ে দিচ্ছে, তারা পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে আবার মহাসড়কে দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে, কার্যকরী পদক্ষেপ না থাকায় এভাবেই থ্রি হুইলার প্রতিনিয়ত বিড়ম্বনায় ফেলছে  সাধারণ মানুষকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম