ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

স্কুলছাত্রী অপহরণ মামলায় এনসিপি নেতাসহ গ্রেফতার ২

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৬,  11:39 AM

news image

সাভারের আশুলিয়ায় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানভী ও নাজিমকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি শাকিল (২৩) এখনো পলাতক।

মঙ্গলবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৬ বছর বয়সী ওই শিক্ষার্থী আশুলিয়ার কন্ডা এলাকার বাসিন্দা এবং সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। শাকিল তাদের প্রতিবেশী। অভিযোগ রয়েছে, স্কুলে যাতায়াতের সময় শাকিল ও তার সহযোগীরা ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন।

মামলার বাদী ও ভুক্তভোগীর মা আরিফা আক্তার জানান, গত ১০ আগস্ট সকাল ৮টার দিকে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে তিনি বাড়িতে ফিরে যান। দুপুর সোয়া ২টার দিকে মেয়েকে আনতে স্কুলে গিয়ে জানতে পারেন, সে সেখানে নেই। পরে মেয়ের বান্ধবীদের কাছ থেকে জানতে পারেন, দুপুর ২টার দিকে নবীনগর এলাকায় স্কুলের সামনে থেকে শাকিল ও তার সহযোগীরা ফুসলিয়ে তাকে নিয়ে গেছে।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও মেয়েটির সন্ধান না পেয়ে মঙ্গলবার আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা করে তদন্ত শুরু করা হয়। তদন্তে তৌহিদুর ইসলাম সানভী ও নাজিমের সম্পৃক্ততা ও সহযোগিতার বিষয়ে তথ্যপ্রমাণ পাওয়ার পর তাদের গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার প্রধান আসামি শাকিলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম