ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন বৈধ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৩,  4:43 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ গঙাচড়া আসনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) রাঙ্গার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর আগে রাঙ্গাসহ ৪ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছিল। বাতিল করা হয় মোশাররফ হোসেন নামে একজন স্বতন্ত্র প্রার্থীর। এই আসনে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট রেজাউল রাজু, জাতীয় পার্টির প্রার্থী মকবুল হোসেন আসিফ শাহরিয়ারসহ ৭ জনের।  শনিবার (২ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ তথ্য জানান রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের হাসান। উল্লেখ্য, জাতীয় পার্টি থেকে এবারের সংসদ নির্বাচনে রাঙ্গাকে মনোনয়ন না দেয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। রাঙ্গার নির্বাচনী আসন রংপুর-১ থেকে এবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা আসিফ শাহরিয়ারকে দলীয় প্রার্থী করা হয়েছে। এদিকে রংপুর-২ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন- আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু,  সুমনা আক্তার লিলি ও বিএনএফের জিল্লুর রহমান।  আর মনোনয়ন বৈধ হয়েছে ৩ প্রার্থীর। তারা হলেন- আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আহসানুল হক চৌধুরী ডিউক, জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম মণ্ডল ও জাকের পার্টির আশরাফুজ্জামান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম