ঢাকা ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
কারাগার থেকে ভোট দিলেন সালমান, আনিসুল, পলকরা কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ভোট দেশে নিপাহ ভাইরাসে এক নারীর মৃত্যু সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু আফনান মারা গেছেন জামায়াতের ঐক্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তারেক রহমান ফের বাড়ল স্বর্ণের দাম দাঁতের যত্ন না নিলে ঘটতে পারে যেসব বিপদ সুষ্ঠু ও নি‌রো‌পেক্ষ নির্বাচন উপলক্ষে ভোলায় প্রেস ব্রিফিং করেন কোস্টগার্ডের মহাপ‌রিচালক আশুলিয়া পুলিশ পরিচয় রড ভর্তি ট্রাক ডাকাতের ঘটনায়, মালামাল সহ ৪ ডাকাত আটক

মসজিদে নববিতে সন্তান প্রসব করলেন নারী

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর, ২০২২,  12:09 PM

news image

সৌদি আরবের মসজিদে নববিতে কর্তব্যরত রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা এক বিরল অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। সেখানে এক নারী সন্তান প্রসব করেছেন। রেড ক্রিসেন্ট অথরিটি জানিয়েছে, মসজিদে নববির আঙ্গিনায় একজন নারী প্রসব বেদনা অনুভব করেন। সেখানে অবস্থানরত অ্যাম্বুলেন্স সেন্টারের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবক দল ওই নারীকে নিরাপদে সন্তান প্রসব করতে সাহায্য করেছেন। সংস্থাটির মদিনা শাখার মহাপরিচালক ডা. আহমেদ বিন আলী আল-জাহরানি বলেন, আল-হারামের অ্যাম্বুলেন্স সেন্টারের সঙ্গে সংযুক্ত স্বেচ্ছাসেবকদল যখন ঘটনাস্থলে পৌঁছে তখন ওই নারী গুরুতর অবস্থায় ছিলেন। তখন শিশুটির মাথা বেরিয়ে এসেছে। স্বেচ্ছাসেবক দল কঠোর প্রোটোকল মেনে চিকিৎসকের সহায়তায় মা ও শিশুকে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য বাব জিব্রিল স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করেন। তিনি বলেন, এ ক্ষেত্রে মায়ের নিবিড় চিকিৎসার প্রয়োজন। বিশেষ চিকিৎসা প্রশিক্ষণ থাকায় স্বেচ্ছাসেবক দল শিশুটিকে নিরাপদে প্রসব করাতে সক্ষম হয়েছেন। এ সময় তিনি ৯৯৭ নম্বরে কল করে যেকোনো জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স পরিষেবাকে জানানোর গুরুত্ব তুলে ধরেন। সূত্র : সৌদি গেজেট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম