ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

মিয়ানমারের রাখাইনে সামরিক বিমান হামলায় নিহত ৩৩

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৬,  11:41 AM

news image

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে একটি বাজারের কাছে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।


সোমবার রাখাইনের কিয়াউকতাও শহরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে অঞ্চলটি নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। স্থানীয় ত্রাণকর্মী ওয়াই হুন অংও হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।


ওয়াই হুন অং বলেন, কিয়াউকতাও শহরটি সংঘাতপূর্ণ এলাকা থেকে বেশ দূরে। তাই হামলার লক্ষ্যবস্তু হওয়া স্থানটির চলমান সংঘাতের সঙ্গে কোনো সম্পর্ক নেই।


২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। দেশটির বিভিন্ন এলাকায় সামরিক বাহিনীর সঙ্গে আরাকান আর্মিসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ অব্যাহত রয়েছে।


রয়টার্স আরও জানায়, কিয়াউকতাওয়ে বিমান হামলার বিষয়ে স্বাধীনভাবে তথ্য যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় মন্তব্য জানতে মিয়ানমার সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।


মিয়ানমার সরকার এর আগে দাবি করেছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সামরিক বাহিনী ‘সর্বোচ্চ সংযম’ অবলম্বন করে।


আরাকান আর্মি ও ওয়াই হুন অংয়ের দাবি, গত বছরের ডিসেম্বরে রাখাইনের একটি হাসপাতালে চালানো বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার পর কিয়াউকতাওয়ের হামলাটি রাজ্যটিতে সবচেয়ে প্রাণঘাতী বিমান হামলাগুলোর একটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম