ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

মনিরামপুরে আগুনে পুঁড়ে ছাই দুই কাঠগোলা

#

১৯ ডিসেম্বর, ২০২১,  9:08 PM

news image

মনিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মনিরামপুরে আগুন লেগে দুটি কাঠগোলা পুড়ে ছাই হয়েছে । এতে গোলা দুটির মালিকের অন্তত ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। রোবরার ভোর রাতে মনিরামপুর বাজারের দোলখোলা মোড়ে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে দোকানে রাখা আসবাবপত্র, চিরাই করা কাঠ ও টিনের চালা পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকান দুটি হচ্ছে মেসার্স সুমন ফার্নিচার ও মেসার্স দীঘি ফার্নিচার। সুমন ফার্নিচারের  মালিকের নাম সুমন বিশ্বাস। তিনি হাকোবা গ্রামের সন্তোষ বিশ্বাসের ছেলে। আর দীঘি ফার্নিচারের মালিক তপন বিশ্বাস। তিনি একই গ্রামের অমূল্য বিশ্বাসের ছেলে। পুড়ে যাওয়া দোকান দুটির অবস্থান পাশাপাশি। ক্ষতিগ্রস্তদের দাবি কেউ শত্রুতা করে অগ্নিকা-ের ঘটনা ঘটিয়েছে। তবে ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রত্যক্ষদর্শী শিখা ঘোষ বলেন, দোকান দুটোর পাশেই আমার ঘর। রাত সাড়ে তিনটার দিকে মড়মড় শব্দে ঘুম ভেঙে যায়। এরপর বাইরে এসে দেখি পিছনে সুমনের কাঠগোলায় দাউদাউ করে আগুন জ্বলছে। এ সময় চিৎকার দিয়ে পাশের বাড়ি গিয়ে লোকজন ডেকে তুলি। তারপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগে সুমনের গোলার পুরোটা আর তপনের গোলার অর্ধেক পুড়ে যায়। পরে তারা দুই ঘন্টা পানি মেরে আগুন নেভান।স্থানীয় পৌর কাউন্সিলর বাবুলাল চৌধুরী বলেন, সুমনের দোকানে কয়েকটি খাট পালঙ্ক বানানো ছিলো। রোববার সেগুলো সরবরাহ দেওয়ার কথা ছিলো। সুমনের প্রায় ৩-৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। তপনের ক্ষতি সুমনের ছেয়ে কিছুটা কম। তপন বিশ্বাস বলেন, আমার দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করছি পরিকল্পিতভাবে গোলায় আগুন দেওয়া হয়েছে। দোকানের পিছনে জমি বিক্রি করবেন মালিক। আমাদের দুদোকানের মাঝে দিয়ে পথ দেবে ক্রেতাকে। এজন্য ২-৩ মাস আগে আমাদের দোকান সরিয়ে ফেলতে বলেছে। আমরা সরাইনি। এতে কেউ শত্রুতা করতে পারেন।  মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার প্রণব কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। দুই ফার্নিচার দোকান পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা যাচ্ছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম