ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

মধ্যাহ্ন বিরতির ফের তাইজুলের আঘাত

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ মে, ২০২২,  1:58 PM

news image

চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে আক্রমণাত্মক ব্যাটিং বেছে নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ৬৮ রানের লিড পেরিয়ে যেতে আজ সকালে মাত্র ৫ ওভার লেগেছে সফরকারীদের। ব্যাট হাতে আক্রমণের ভার কাঁধে তুলে নিয়েছিলেন কুশল মেন্ডিস। বাংলাদেশের বোলারদের বাজে লাইন লেংথের সুযোগ নিয়ে মারকুটে ব্যাটিং করতে থাকেন তিনি। কিন্তু তাকে ফিরিয়ে শ্রীলঙ্কার রাশ টেনে ধরেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পরে তিনি শূন্য রানে ফিরিয়েছেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ম্যাথিউসকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে পঞ্চম দিনেও আশানুরূপ সহায়তা পাচ্ছেন না বোলাররা। তবে তাতেও জ্বলে উঠেছেন তাইজুল। বুধবার শেষ বিকেলে সফরকারীদের দুজনকে ফিরিয়ে পঞ্চম দিনের জন্য কিছুটা হলেও উত্তেজনার আভাস দিয়েছিলেন এ বোলার।

কিন্তু আজ সকালে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ছন্দ হারায় বাংলাদেশ। নিশ্চিত ড্রয়ের দিকে এগুচ্ছে চট্টগ্রাম টেস্ট। কিন্তু আবারো দৃশ্যপটে হাজির তাইজুল। প্রথমে ফেরালেন ৪৩ বলে ৪৮ রান করা কুশল মেন্ডিসকে। এরপর শূন্য রানে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফিরিয়ে ম্যাচে উত্তেজনা নিয়ে আসেন এ বাঁহাতি। ১৫ ওভার বল করে ৩ মেডেনসহ ৩৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। মধ্যাহ্ন বিরতির আগে ৪৪ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করেছে সফরকারী শ্রীলঙ্কা। ক্রিজে আছেন ৪৪ রানে অপরাজিত অধিনায়ক দিমুথ করুণারত্নে। ১২ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন ধনাঞ্জয়া ডি সিলভা। ম্যাচ জিততে শ্রীলঙ্কাকে অলআউট করার বিকল্প নেই বাংলাদেশের। কিন্তু সাগরিকার উইকেট এখনো বোলারদের খুব একটা সাহায্য করছে না। বাস্তবতা বলছে, বড় কোনো অঘটন না ঘটলে ড্র হতে যাচ্ছে চট্টগ্রাম টেস্ট। এর আগে চট্টগ্রাম টেস্টে ধীরগতির ব্যাটিংয়ে লিড পেতে বাংলাদেশকে ব্যাটিং করতে হয়েছে চতুর্থ দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত। চতুর্থ দিনে মোট উইকেটের পতন ঘটেছে ৯টি। পিচের খুব বেশি পরিবর্তন পঞ্চম দিনেও লক্ষ্য করা যাচ্ছে না। যার কারণে স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিল  শ্রীলঙ্কা। কিন্তু তাইজুল ম্যাজিকে ছন্দপতন ঘটে সফরকারীদের। কুশল মেন্ডিস স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে ৪৩ বলে ৪৮ রান করে বোল্ড হয়ে যান। তবে সাবধানী ব্যাটিং করছেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। ৯০ বলে ৩৪ রানে অপরাজিত আছেন তিনি। বাংলাদেশের দেওয়া ৬৮ রানের লিড পেরিয়ে যেতে শ্রীলঙ্কার আজ লেগেছে মোটে পাঁচ ওভার। গতকালের ২ উইকেটে ৩৯ রানের সঙ্গে আজ মাত্র ৫ ওভারেই ৩০ রান তুলে বাংলাদেশের লিড পেরিয়ে যায় সফরকারীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম