ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

মধুপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

১৯ নভেম্বর, ২০২৪,  10:31 AM

news image

টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে পিকআপ চালক ও হেলপার রয়েছেন। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর দুর্ঘটনায় চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৫টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পৌর এলাকার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ জানায়, ভোরে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বি‌নিময় পরিবহনের একটি বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় পিকআপে থাকা দুইজনকে উদ্ধার করে মধুপুর হাসপাতা‌লে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। মধুপুর থানার ডিউটি অফিসার মো. মঞ্জুরুল হক বলেন, ভোরে মালাউড়ি এলাকায় বিনিময় বাসের সঙ্গে একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যায়। তাদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহত‌দের বা‌ড়ি জামালপুর জেলায় অব‌স্থিত। তা‌দের স্বজন‌দের খবর দেওয়া হ‌য়ে‌ছে। এছাড়া দুর্ঘটনাকব‌লিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম