ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

মতিঝিল থেকে মেট্রোরেলের সময় বাড়ল

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৩,  2:58 PM

news image

রাজধানীর মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে। আজ সোমবার (৬ নভেম্বর) সকালে মেট্রোরেল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, উত্তরার উদ্দেশে মতিঝিল থেকে শেষ মেট্রোরেল ছেড়ে যাবে বেলা সাড়ে ১১টার পরিবর্তে ১২টায়। তবে শেষ ৩০ মিনিট কেবল ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসধারীরা চড়তে পারবেন। এদিকে বাণিজ্যিকভাবে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর দ্বিতীয় দিন সোমবার সকালে ছিল যাত্রীর চাপ। বিশেষ করে মতিঝিলগামী প্রতিটি মেট্রোরেলে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে প্রতি ১০ মিনিট পরপর ছেড়েছে মেট্রোরেল। মতিঝিল থেকে উত্তরা উত্তর ও উত্তরা উত্তর থেকে মতিঝিল উভয় দিকেই নির্ধারিত সময়ে ছাড়ে মেট্রোরেল। গত শনিবার (৪ নভেম্বর) দুপুরে মেট্রোরেলের (এমআরটি লাইন সিক্স) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রা দিয়ে। আগারগাঁও থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোর বিশেষ ট্রেনটি মতিঝিলে পৌঁছালে শুরু হয় উদ্বোধনের আনুষ্ঠানিকতা। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত সাতটি স্টেশনের মধ্যে চালু হয়েছে তিনটি- ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশন। গত বছরের ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকায় দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন। উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত ২১.২৬ কিলোমিটারের পুরো রুটটি ৪০ মিনিটেরও কম সময়ে ভ্রমণ করে মেট্রোরেল প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করবে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২৪ জুন এমআরটি লাইন-৬ নামে পরিচিত মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম