ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

মতলবে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৭ আগস্ট, ২০২৪,  11:15 AM

news image

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রাজিব (২৬) ও রুবেল (২৩) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি ঘটে। নিহতরা ছোট হলদিয়া গ্রামের চাঁন মিয়া মেস্তুরীর ছেলে। ফরাজীকান্দি ইউপি সদস্য আবদুল হালিম সরকার বলেন, দুই ভাই আজই চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। তারা নিজ ঘরে বিদ্যুতের ওয়ারিং এর কাজ করছিলো। কিন্তু কাজের সময় বিদ্যুৎসংযোগ সচল থাকায় মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। এই বিষয়ে কেউ আমাদের কাছে অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে বিষয়টি দেখা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম