ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪

ভোলা-বরিশাল রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২২,  10:58 AM

news image

টানা চারদিন বন্ধ থাকার পর ভোলা-বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। রোববার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। লঞ্চ মালিক সমিতি অঘোষিত ধর্মঘট প্রত্যাহারের পর লঞ্চ চলাচল স্বাভাবিক হলো।  এছাড়া দুইদিন বন্ধ থাকার পর বাস চলাচলও শুরু হয়েছে। এতে দক্ষিণাঞ্চলে মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। সকাল থেকে লঞ্চঘাটগুলোতে ভিড় জমিয়েছেন যাত্রীরা। এর আগে গতকাল শনিবার (৫ নভেম্বর) দুপুর থেকে একই রুটে বাস এবং বিকেল সাড়ে ৩টা থেকে স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়। ভেদুরিয়া লঞ্চ ঘাটে, গন্তব্যমুখী যাত্রীদের ভিড় দেখা গেছে। যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে যাচ্ছে লঞ্চ-স্পিডবোট। একইভাবে বরিশাল থেকে ভোলার ভেতুরিয়া ঘাটে ভিড়ছে লঞ্চ। ভেদুরিয়া ঘাটের ইজারাদার প্রতিনিধি মাইনুদ্দিন বাংলানিউজকে বলেন, সকাল থেকেই লঞ্চ চলাচল শুরু হয়, তবে তুললনামূলক যাত্রী কম। বেলা বাড়লে যাত্রী আরও বাড়তে পারে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। স্বাভাবিক হয়ে উঠছে নৌপথ। গত বৃহস্পতিবার থেকে লঞ্চ-স্পিডবোট ও শুক্রবার সকাল থেকে বাস ধর্মঘট ডাক দেওয়া হয়েছিল। পূর্ব ঘোষণা ছাড়া ধর্মঘটের ডাক দেওয়ায় বিপাকে পড়েছিলেন যাত্রীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম