ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

#

নিজস্ব প্রতিনিধি

০১ নভেম্বর, ২০২৫,  3:41 PM

news image

ভোলায় মিছিল করাকে কেন্দ্র করে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অর্ধশতাধিক কর্মী-সমথর্ক আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের নতুন বাজার এলাকা ও পৌরসভার সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ শনিবার সকাল ১১টায় শহরে মিছিল বের করেন বিজেপি নেতাকর্মীরা। মিছিল শেষে নতুন বাজারে দলীয় কার্যালয়ে সমাবেশ করেন তারা। অন্যদিকে মহাজন পট্টিতে নিজেদের দলীয় কার্যালয়ের সমাবেশের পর মিছিল বের করে বিএনপি। মিছিলকে কেন্দ্র করে দুপুর সাড়ে ১২টায় দুই দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। রাস্তার ওপর থাকা কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি এবং বিজেপি অফিসের বেশ কিছু আসবাবপত্র ভাংচুর করা হয়। এতে গণমাধ্যমকর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মাদ হাসনাইন পারভেজ বলেন, বিএনপি নেতাকর্মীরা পুলিশের নিষেধজ্ঞা অমান্য করে নতুন বাজারের দিকে এলে এই ঘটনা ঘটে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম