ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

ভোলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুন, ২০২৪,  10:22 PM

news image

ভোলার চরফ্যাশনে বজ্রপাতে মো. আক্তার তালুকদার (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সকালে উপজেলার জাহানপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্তার তালুকদার একই ওয়ার্ডের বাসিন্দা। নিহতের স্বজন ও পুলিশ জানান, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে গরুর ঘাস কাটতে মাঠে যান কৃষক আক্তার। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা আক্তারের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম