ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

ভোলায় গ্রেনেড ও ধারালো অস্ত্রসহ সন্ত্রাসী আটক

#

০৭ নভেম্বর, ২০২৪,  11:07 AM

news image

ভোলায় ৩টি গ্রেনেড ও ৪টি দেশীয় ধারালো অস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মো. সুজনকে আটক করা হয়েছে।  বুধবার (৬ নভেম্বর) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চরপাতা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন কার্যালয়ে স্টাফ অফিসার অপারেশন লে. কমান্ডার রিফাত আহাম্মেদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সমন্বয়ে কোস্টগার্ডের একটি দল সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা এলাকায় একটি অভিযান চালায়। এসময় ৩টি গ্রেনেড, একটি চাইনিজ ছুরি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মো. সুজনকে আটক করা হয় আটক যুবক দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রর্দশন করে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল বলেও কোস্টগার্ড প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। পরে আটক সন্ত্রাসী সুজন ও জব্দ করা আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম