ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে: হাফিজ ইব্রাহিম

#

০২ অক্টোবর, ২০২৫,  11:32 AM

news image

আহসানুল হক সাদ্দাম:  ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম  বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে  ভোলার বোরহানউদ্দিনের গ্যাস ব্যবহার করে কোনো শিল্পকারখানা ও কর্মসংস্থান সৃষ্টি  করা হয়নি। বিএনপি সরকার গঠন করলে ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে। বেকারত্ব কমে যাবে। বুধবার  রাত ৮টায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে  ভোলার দৌলতখানে পূজামন্ডপ পরিদর্শন, বস্ত্র বিতরণ ও নগদ অর্থ বিতরণ কালে   তিনি এসব কথা বলেন। হাফিজ ইব্রাহিম  বলেন,  ভোলায়  হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয়  উৎসব পালন করছেন। কোথাও কোনো সমস্যা নেই। আমি এলাকার মানুষের খেদমত করতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই। আগামী নির্বাচনে আপনাদের ভোট চাই। নারী ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন,  দেশের ৫২% নারী। নারী ভোটারদের  ভোটেই এদেশে এমপি- মন্ত্রী  হবে।  এসময় উপস্থিত ছিলেন  হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক আকবর হোসেন,  উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ সভাপতি নিজাম ভুইয়া, সাধারণ সম্পাদক সাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি, সহ সাংগঠনিক সম্পাদক কাজি ইকবাল,  ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির স্বপন,  উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন, সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুবদল নেতা জহিরুল ইসলাম প্রমুখ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম