ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে-স্কেল: বেতন বিল দাখিল নিয়ে উদ্বেগে সরকারি কর্মচারীরা তাবলিগের কাকরাইল মারকাজের মুরুব্বি সাইফুদ্দিন মারা গেছেন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’ সৌদি ভাড়াটে বাহিনীর সমাবেশে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে সরকার নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

#

১৩ অক্টোবর, ২০২৫,  9:49 PM

news image

আহসানুল হক সাদ্দাম : ভোলায়  ৪ কেজি গাঁজাসহ শুভ নামের ১ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। আটকৃত মাদক ব্যবসায়ী নাম মোঃ শুভ, সদর উপজেলা আমানত পাড়ার বাসিন্দা। সোমবার (১৩ অক্টোবর)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৬ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন ইলিশা লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত এলাকায় ১ জন সন্দেহজনক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম