ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

ভোলার নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ২০ হাজার মানুষ

#

নিজস্ব প্রতিনিধি

২৬ মে, ২০২৪,  2:04 PM

news image

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলার নিম্নাঞ্চল ৪-৫ ফুট পানিতে প্লাবিত হয়েছে। এতে করে চরফ্যাশন উপজেলার সাগর মোহনার ঢালচর ও চর কুকরী-মুকরী ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে।  আজ রোববার বেলা ১১টার দিকে এ দুটি ইউনিয়নে জোয়ারের পানিতে প্লাবিত হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালের দিকে জোয়ার আসলে ওই এলাকার রাস্তাঘাট ও দোকানপাটসহ মানুষের বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এতে করে স্থানীয় বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েন। এর মধ্যে কেউ কেউ নিরাপদ আশ্রয়ে যেতে পারলেও বেশি সংখক মানুষ পানিবন্দি রয়েছেন। ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সালাম জানান, সকালের জোয়ারে তার ইউনিয়নের সকল এলাকা ৪ থেকে ৫ ফুট পানিতে তলিয়ে গেছে। এতে করে প্রায় ১২ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। মানুষদের নিরাপদ আশ্রয়ে আনতে ইউনিয়নের গ্রাম পুলুশসহ ইউপি সদস্যদেরকে মানুষের বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে। চর কুকরী-মুকরী ইউনিয়নের সিসিপিপি টিম লিডার মো. শাহজাহান খোকন জানান, তার ইউনিয়নের চর পাতিলা ৫ ফুট পানিতে প্লাবিত হয়েছে। সেখানে প্রায় ৭-৮ হাজার মানুষ পানিবন্দী রয়েছে। তাদেরকে নিরাপদ আশ্রয়ে আনতে ব্যবস্থা নেয়া হচ্ছে। ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, সাগর মোহনার ঢালচর ও চর কুকরী-মুকরী ইউনিয়নে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। তাদেরকে নিরাপদ আশ্রয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম