ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

ভোটকেন্দ্র দখল করলে একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২৬,  3:37 PM

news image

যারা ভোটকেন্দ্র দখল করবেন তারা একজনও বাড়ি ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নিবাচর্নী প্রচারণার সময় এ মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘চাঁদাবাজ, মাদককারবারি, সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে, তাদের হাত-পা ভেঙে দেয়া হবে। একদলের কথায় বোঝা যাচ্ছে উনারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় ভোটকেন্দ্র দখল করতে আসলে কেউ বাড়ি ফিরে যেতে পারবেন না বলেও হুঁশিয়ারি দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা-৮ এ আমরা চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি জানিয়ে তিনি বলেন, ‘একজন সকালে ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন, আবার পরের দিনের চাঁদাবাজির পরিকল্পনা করে ঘুমাতে যান। মানুষ আর চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চান না, তাই এবার নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয় হবে।’ নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা খোঁজ পাচ্ছি, গুলিস্তানে হকিস্টিক ও স্ট্যাম্প সব শেষ হয়ে গেছে। তাদের মোকাবেলায় আমরাও প্রস্তুতি নিচ্ছি, তবে আমরা আইন হাতে তুলে নেবো না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো।’ এ সময় খিলগাঁও বাজার, অফিসার্স কলোনি, মমিনবাগসহ আশেপাশের এলাকায় গণসংযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম