ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ভোজ্যতেলের বিকল্প বাড়ানোর কথা ভাবছে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২২,  1:57 PM

news image

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভোজ্যতেলের দাম বিশ্ববাজারে অস্বাভাবিক বেড়েছে। দেশের বাজারে যার তীব্র প্রভাব পড়েছে। তাই বিকল্প হিসেবে সরিষা ও রাইস ব্রান তেলের ব্যবহার বাড়ানোর কথা ভাবছে সরকার। আজ বুধবার (১৮ মে) সচিবালয়ে তিনি এসব কথা বলেন। টিপু মুনশি বলেন, রাইস ব্রান তেল ৭ লাখ টন উৎপাদন সম্ভব। মোট চাহিদার ২৫ শতাংশ যা পূরণ করবে। এ নিয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা হচ্ছে। এর উৎপাদন আরও বাড়নো সম্ভব। এখন উৎপাদন হয় ৫০/৬০ হাজার টন। গমের আমদানি প্রসঙ্গে তিনি বলেন, এক্সপোর্ট না করে দেশর বাজারে গম রাখতে হবে। ভারত গম রপ্তানি বন্ধের প্রভাব বাংলাদেশে পড়বে না। যে পরিমাণ মজুদ আছে তা দিয়ে সঙ্কট হবে না। পেঁয়াজ নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২৫ নাগাদ আর পেঁয়াজ আমদানি করতে হবে না। কৃষক ভালো দাম পাওয়ায় গত বছরের চেয়ে এবার ২ লাখ টন উৎপাদন বেড়েছে। সাধারণত, ৬ থেকে ৭ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। সেখানে উৎপাদন বাড়ায় আমদানি কমেছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম