ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

ভৈরবে নৌকাডুবি ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৫ মার্চ, ২০২৪,  10:38 AM

news image

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনার চতুর্থ দিনে নিখোঁজ পুলিশ কনস্টেবল সোহেল রানা ও বেলন দে নামে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার হয়েছে মোট সাতজনের মরদেহ। সোমবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রবিবার সকালে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিওটিএ) ডুবুরি দল তৃতীয় দিনের মতো নিখোঁজ ছয়জনের সন্ধানে উদ্ধার অভিযানে নামে। এক পর্যায়ে মেঘনার তীরবর্তী পুলতাকান্দা এলাকা ও রেলসেতু এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করে। ২২ মার্চ সন্ধ্যা ৬টার দিকে মেঘনা নদীর রেলসেতু এলাকায় বালুবাহী বাল্কহেড একটি নৌকাকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গেই নৌকাটি ডুবে যায়। এসময় কয়েকজন সাঁতরে তীরে ওঠেন। পরে খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের স্পিড বোটে এসে এক নারীর মরদেহসহ আটজনকে উদ্ধার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম