ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

ভৈরবে নার্সের ভুলে নবজাতকের মৃত্যুর অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০২১,  12:21 PM

news image

কিশোরগঞ্জের ভৈরবে শহরের জগন্নাথপুর এলাকায় মা ও শিশু জেনারেল হাসপাতালে নার্সের ভুল ইনজেকশনে একদিন বয়সী এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে হাসপাতালের সামনে ওই সন্তানকে হারিয়ে মা ও স্বজনরা এ অভিযোগ করে। নবজাতকটি উপজেলার আগানগর ইউনিয়নের রাধানগর গ্রামের মানিক মিয়ার সন্তান। ঘটনার পরপরই একটি পক্ষ বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়ে উঠে এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাদের বার বার বাধা দেওয়া হচ্ছিল।

এই ঘটনার পর অভিযুক্ত নার্স ও হাসপাতালের কর্তৃপক্ষ কাউকেই পাওয়া যায়নি। তবে হাসপাতালের ম্যানেজার সাইদুর রহমান বলেন, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নবজাতকের কান্না থামছিল না। তাই তার স্বজনরা বিকেলে হাসপাতালে ভর্তি করে। পরে তাকে অক্সিজেন লাগানো হয়। তাকে একটি এন্টিবায়োটিক ইনজেকশন পুশ করার ৩ ঘণ্টা পর শিশুটি মারা যায়। এখানে কোনো ভুল চিকিৎসা করা হয়নি স্বজনরা জানায়, সোমবার সকালে উপজেলার আগানগর ইউনিয়নের রাধানগর গ্রামের মানিক মিয়ার স্ত্রী তার নিজ বাড়িতে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয়।

জন্মের পর থেকেই নবজাতকের কান্না কিছুতেই থামানো যাচ্ছিল না। শত চেষ্টায় কান্না থামাতে না পেরে বিকেলে শিশুটিকে মা ও শিশু জেনারেল প্রা. হাসপাতালে ভর্তি করে এবং কর্তব্যরত নার্স শিশুটিকে অক্সিজেনের ব্যবস্থা করে একটি ইনজেকশন পুশ করে। স্বজনদের দাবি, ইনজেকশন পুশ করার আধা ঘণ্টার মধ্যেই নাক ও মুখে রক্ত বের হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। এদিকে নার্সদের দাবি, নবজাতকটি ৩ ঘণ্টা পর মারা যায়। হাসপাতালের ম্যানেজার সাইদুর রহমান বলেন, স্বজনরা সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্না না থামায় বিকেলে আমাদের হাসপাতালে ভর্তি করে।

সঙ্গে সঙ্গেই তাকে অক্সিজেন গ্যাস দেওয়া হয়। পরে তার ঠাণ্ডা কমাতে এবং কান্না থামাতে একটি এন্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার ৩ ঘণ্টা পর শিশুটি মারা যায়। এক্ষেত্রে নার্সের ভুল করার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।-সূত্র : সময় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম