ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

ভোলায় বালু উত্তোলন ব‌ন্ধের দাবী‌তে মানববন্ধন

#

১০ এপ্রিল, ২০২৫,  6:18 PM

news image

ভোলা প্রতি‌নি‌ধি: ভোলার মেঘনা ও তেতু‌লিয়া নদী ভাঙন থে‌কে রক্ষায় বালু উত্তোলন ব‌ন্ধের দাবী‌তে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার দুপু‌রে ভোলা সদর উপ‌জেলার বিএন‌পির আহবায়ক আসিফ আলতা‌ফের আয়োজ‌নে জেলা প্রশাসক কার্যাল‌য়ের সাম‌নে সড়‌কে প্রায় ঘন্টাব‌্যাপী মানববন্ধন কর্মসূ‌চি পালন ক‌রেন সর্বস্তরর জনগণ। মানববন্ধ‌নে বক্তারা ব‌লেন, নি‌র্বিচা‌রে ভোলায় বালু উত্তোলনের ফ‌লে নদী ভাঙন বে‌ড়ে যা‌চ্ছে। তাই ভোলা‌কে নদী ভাঙ‌নের হাত থে‌কে রক্ষা কর‌তে হ‌বে। এজন‌্য ভোলার বৈধ ও অ‌বৈধ সব বালু উত্তোলন ব‌ন্ধের দাবী ক‌রেন তারা। এসময় বক্তব‌্য রা‌খেন, ভোলা জেলা বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক ও জাতীয় বন্ধুজ‌ন প‌রিষ‌দের সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছ, ভোলা সদর উপ‌জেলার বিএন‌পির আহবায়ক আসিফ আলতাফসহ প্রমূখরা।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম