ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক ১

#

২২ জানুয়ারি, ২০২৬,  3:50 PM

news image

আহসানুল হক সাদ্দাম : ভোলায়  গাঁজা, ইয়াবা ও নগদ অর্থসহ  মো:নাগর (৪০) নামে এক জনকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃত ব্যক্তি ভোলা পৌরসভা চরনোয়াবাদ ৫ নং ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ জানুয়ারি)  রাত ১০টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন দরগার রোড ওয়েস্টার্ন পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৯৮ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা ও ১৩৬ পিস ইয়াবা এবং ১টি মোটরসাইকেল ও নগদ ৭৮০০ টাকাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত আলামতসহ আটককৃত মাদক কারবারিকে  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম