ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

ভেদরগঞ্জে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৬ মে, ২০২৪,  4:39 PM

news image

শরীয়তপুরের ভেদরগঞ্জে বজ্রপাতে কুলসুম বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) দুপুরে উপজেলার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কুলসুম বেগম ওই এলাকার আফসার উদ্দিন মাঝির স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে মাঠে কৃষিকাজ করছিলেন স্বামী আফসার উদ্দিন মাঝি। দুপুরে স্ত্রী কুলসুম বেগম রান্নাবান্না শেষ করে স্বামীর জন্য খাবার নিয়ে মাঠে রওনা হয়। এ সময় বজ্রপাতে হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন বলেন, দুপুরে কুলসুম বেগম তার স্বামীর জন্য খাবার নিয়ে মাঠে যাচ্ছিলেন। পরে বজ্রপাতে তার মৃত্যু হয় বলে জানতে পেরেছি। বর্তমানে তার মরদেহ চাঁদপুর হাসপাতালে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম