ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

ভুয়া নম্বার প্লেটে চলছে ৭৮ হাজার যানবাহন

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৫,  10:53 AM

news image

পরিবহন খাতকে এক ছাতার নিচে আনতেই হবে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

সড়ক পরিবহন খাতের সব কার্যক্রম এক ছাতার নিচে আনার কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। গতকাল শনিবার রাজধানীর বনানীতে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে 'সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় টেকসই উদ্যোগ এবং সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ' শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা আরো বলেন, 'সড়কে নানা পরিকল্পনা বাস্তবায়নের সময় সমন্বয়ের অভাব দেখা যায়। যেমন, কোনো লোকাল রোড হঠাৎ করেই হাইওয়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, কোন ধরনের যান চলবে সেখানে, সে বিষয়ে কোনো পরিকল্পনা নেই। কোথাও সেতু তৈরি হয়েছে, কিন্তু সংযোগ সড়ক নেই। এসব সমস্যা দূর করতে পরিবহন খাতকে একটি ছাতার নিচে আনতেই হবে।' সংলাপে বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াছীন বলেন, সারা দেশে প্রায় ৬ লাখ যানবাহনের কাগজপত্র এখনো হালনাগাদ হয়নি। এছাড়া প্রায় ৭৮ হাজার যানবাহন ভুয়া নম্বর প্লেট নিয়ে রাস্তায় চলছে, যাদের তালিকা ইতিমধ্যে ডিএমপি ও হাইওয়ে পুলিশকে দেওয়া হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত এ সংলাপের সভাপতিত্ব করেন, রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ। সূত্র : দৈনিক ইত্তেফাক 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম