ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

ভিয়েতনাম থেকে ১ লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৫,  7:21 PM

news image

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভারত, পাকিস্তান ও মিয়ানমারের পর এবার ভিয়েতনাম থেকে জি টু জি পদ্ধতিতে ৫৭৮ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১ লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ভিয়েতনাম থেকে জিটুজি পর্যায়ে ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ভিয়েতনামের ‘ভিয়েতনাম সাউদার্ন ফুড করপোরেশেন’ থেকে প্রতি মেট্রিক টন ৪৭৪.২৫ মার্কিন ডলার দরে এ চাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৫৭৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা। এদিকে, বৈঠকে রোজায় নিত্যপণ্যের মজুত নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রোজায় যেন ঘাটতি না হয়, সেজন্য চাল ও গমের মজুত নিশ্চিত করা হবে। উল্লেখ্য, চলতি মাসে ভারত ও পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন করে এক লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে। ভারত থেকে আমদানি করা প্রতি কেজি চালের দর ছিল ৫৬ টাকা, এবং পাকিস্তান থেকে আমদানিতব্য চালের দর ছিল প্রতি কেজি প্রায় ৬০ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম