ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

#

০১ ফেব্রুয়ারি, ২০২৬,  1:15 PM

news image

চলতি অর্থবছরে অতিরিক্ত প্রায় ৬৫ হাজার ‘এইচ-২বি’ ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে জানানো হয়েছে এ তথ্য। খবর জিও নিউজের। নোটিশে বলা হয়েছে, দেশীয় শ্রমিক সংকটের কারণে যেসব নিয়োগকর্তা গুরুতর আর্থিক ক্ষতির ঝুঁকিতে পড়ছেন, তাদের সহায়তার লক্ষ্যেই এই অতিরিক্ত ভিসা দেওয়া হবে।  এই সিদ্ধান্তের ফলে প্রতিবছর বিভিন্ন শিল্পখাতে দেওয়া ৬৬ হাজার মৌসুমি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণ হচ্ছে। নির্মাণ, হোটেল–রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং ও সি–ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো এতে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং একইসঙ্গে বৈধ অভিবাসনের বিভিন্ন পথেও কড়াকড়ি আরোপ করেন। তবে, শ্রমঘাটতির বাস্তবতা বিবেচনায় আগের মেয়াদে এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও এইচ–২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল। মৌসুমি ব্যবসার মালিকরা দীর্ঘদিন ধরেই অতিরিক্ত ভিসার দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে নির্মাণ ও আতিথেয়তা খাতে শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে। অন্যদিকে, অভিবাসী কমানোর পক্ষে থাকা গোষ্ঠীগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলছে, এসব ভিসা মার্কিন শ্রমিকদের মজুরি কমিয়ে দিতে পারে। ফেডারেল রেজিস্টার জানায়, অতিরিক্ত এইচ–২বি ভিসা কার্যকর করার অস্থায়ী বিধি আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম