ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ভিজিট ভিসার হজযাত্রীকে আশ্রয় দিলেই ৩৩ লাখ টাকা জরিমানা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ এপ্রিল, ২০২৬,  2:36 PM

news image

পবিত্র হজের মৌসুমে ভিজিট ভিসায় সৌদি আরব গিয়ে অবৈধভাবে হজ পালনের চেষ্টা করা ব্যক্তিদের আশ্রয় বা সহায়তা দিলে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৩ লাখ টাকা। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো ঘোষণায় বলা হয়, যারা ভিজিট ভিসাধারী হজযাত্রীদের হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসভবন বা অন্য কোনো ধরনের আশ্রয়স্থলে থাকার ব্যবস্থা করবেন, তাদের ওপর এই জরিমানা প্রযোজ্য হবে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমতি ছাড়া কাউকে মক্কা বা অন্যান্য ধর্মীয় স্থানে লুকিয়ে থাকতে সহযোগিতা করলে সংশ্লিষ্ট ব্যক্তিও একই ধরনের শাস্তির আওতায় পড়বেন। গালফ নিউজের প্রতিবেদনে জানা যায়, পুরো হজ মৌসুম জুড়ে অর্থাৎ জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের মাঝামাঝি পর্যন্ত এই আদেশ বলবত থাকবে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। প্রতিটি লঙ্ঘনের ঘটনায় জড়িত ব্যক্তির সংখ্যার ওপর ভিত্তি করে জরিমানার পরিমাণ একাধিক গুণ বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু ব্যক্তি নিয়মিতভাবে ভিজিট ভিসা ব্যবহার করে হজ পালনের চেষ্টা করেন, যা আইনত নিষিদ্ধ। প্রতি বছর এ ধরনের ঘটনায় শত শত হজযাত্রীকে দেশে ফেরত পাঠানো হয়। হজের বিধিনিষেধ মেনে চলতে এবং হাজিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, বিধি লঙ্ঘনের ঘটনায় বড় ধরনের আইনি পরিণতি হতে পারে। এছাড়া সৌদি আরবজুড়ে বিভিন্ন অঞ্চলের জন্য নির্ধারিত জরুরি নম্বরের মাধ্যমে এ ধরনের লঙ্ঘনের ঘটনা জানাতে জনসাধারণকে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম