ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

ভাসমান অবস্থায় মিললো নিখোঁজ শিশুর মরদেহ

#

নিজস্ব প্রতিনিধি

১২ জুন, ২০২৪,  10:54 AM

news image

চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট এলাকার খালে পড়ে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। তবে আরেকজনের খোঁজ এখনো পাওয়া যায়নি। জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ফিশারীঘাটের চাক্তাই খালের স্লুইসগেট এলাকায় ওই দুই শিশু নিখোঁজ হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালালেও সফল হয়নি। বুধবার সকাল থেকে আবার তাদের উদ্ধারে অভিযান শুরু করলে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুই শিশুর পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, ওই দুই শিশু কর্কশিট নিয়ে খেলা করছিল পানিতে। হঠাৎ তারা পানিতে তলিয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম