ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

ভারি তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ, নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জানুয়ারি, ২০২৬,  4:53 PM

news image

ভারি তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউরোপজুড়ে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এ পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে তুষারের ভারে গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তীব্র তুষারপাতের প্রভাবে ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। প্যারিস ও আমস্টারডামের প্রধান বিমানবন্দরগুলোতে হাজারো যাত্রী আটকা পড়েছেন। পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লঁদ এলাকায় বরফের কারণে দুটি দুর্ঘটনায় তিনজন নিহত হন। প্যারিস অঞ্চলেও আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরও দুজন। ফ্রান্সে আরও তুষারপাতের আশঙ্কায় জনগণকে অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার আহ্বান জানানো হয়েছে। রানওয়ে থেকে তুষার পরিষ্কার করতে বুধবার সকাল কয়েক ঘণ্টার জন্য রুয়াসি-শার্ল দ্য গল বিমানবন্দরের ৪০ শতাংশ ফ্লাইট বাতিল করা হবে। একই সময়ে অরলি বিমানবন্দর তাদের প্রায় এক-চতুর্থাংশ ফ্লাইট বাতিলের পরিকল্পনা করেছে। এদিকে নেদারল্যান্ডসের আমস্টারডামের স্কিপহোল বিমানবন্দরে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বরফ গলানোর তরলের ঘাটতি ও চরম আবহাওয়ার কারণে ডাচ এয়ারলাইন কেএলএম সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। তুষারপাতের কারণে রেল যোগাযোগেও মারাত্মক ব্যাঘাত ঘটেছে। তীব্র তুষারপাতের কারণে রেল যোগাযোগেও বিঘ্ন ঘটে। মঙ্গলবার সকালে আইটি বিভ্রাটের কারণে নেদারল্যান্ডসে সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সকাল ৯টার পর কিছু ট্রেন চলাচল শুরু হলেও দিনভর সমস্যা অব্যাহত থাকে। আমস্টারডাম থেকে প্যারিসগামী ইউরোস্টার ট্রেনগুলো হয় বাতিল করা হয়, নয়তো বিলম্বে চলাচল করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম