ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ভারত-বাংলাদেশ মৈত্রী চির অম্লান: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২২,  4:14 PM

news image

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী ভারতীয় শাড়ি পরে ভারত বিরোধী বক্তব্য দেন। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছি, একদিকে দেশে ভারত বিরোধিতা করেছে। অন্য দিকে তারা ভারতে গিয়ে নুজ্য হয়ে নতজানু নীতি অবলম্বন করে। আর তাদের নেত্রী ভারতীয় শাড়ি পরে, ভারত থেকে আসা গরুর মাংস খেয়ে ভারতবিরোধী গরম বক্তৃতা দেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন,

ভারত-বাংলাদেশ মৈত্রী চির অম্লান। এই মৈত্রী রক্তের রন্ধে লেখা। আমাদের দেশে ভারতের অবদানকে অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি এই অঞ্চলের উন্নয়ন, ভারতীয় উপমহাদেশীয় উন্নয়ন এই উপমহাদেশীয় দেশগুলোর মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য বৃদ্ধি করার মধ্যে নিহিত। তথ্যমন্ত্রী বলেন, বিএনপিসহ কিছু রাজনৈতিক দল সব সময় ভারতবিরোধী বক্তৃতা দেয়। তাদের রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভারতের বিরোধিতা করা। নির্বাচন এলে তাদের ভারত বিরোধী বক্তব্য বেড়ে যায়। বিএনপিসহ যেসব রাজনৈতিক দল ভারতবিরোধী রাজনীতি করে, তারা আবার সোমবার (১১ এপ্রিল) সুরসুর করে ভারতীয় হাইকমিশনে ইফতার করতে গিয়েছে। সভায় এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের অন্যতম উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড. নীম চন্দ্ৰ ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের উপদেষ্টা ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. সালাউদ্দিন, শব্দসৈনিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ড. মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম