ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী চর দখলকে কেন্দ্র করে মেঘনায় সংঘর্ষ, আহত ৩০ গাছে উঠে অনলাইন হাজিরা দিলেন প্রধান শিক্ষক, ছবি ভাইরাল বিশ্বকাপে নাটকীয় লড়াইয়ে নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করল ইরান মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৩৯ বিদেশি আগেভাগে বাজারে হাঁড়িভাঙা আম আশুরা কবে, জানা যাবে আজ

ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলাকালে মাঠে ভেতর সাপ

#

স্পোর্টস ডেস্ক

০২ অক্টোবর, ২০২২,  9:28 PM

news image

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি খেলতে গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে ভারত-দক্ষিণ আফ্রিকা। যেখানে টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। খেলা বেশ ভালোভাবেই চলছিল। তবে বিপত্তি বাধে ভারতীয় ইনিংসের সপ্তম ওভারের সময়ে। আচমকা খেলা বন্ধ হয়ে যায়। কারণ, মাঠে ঢুকে পড়ে এক অনাহুত। আর সেই অনাহুত যেকোনো ক্রিকেটারের জন্যই বিপজ্জনক। কারণ, মাঠে প্রবেশ করেছিল একটি সাপ। তবে মাঠে সাপকে দেখে কোনো ক্রিকেটারই আতঙ্কিত হয়নি। বিশাল বড় মাঠে সাপটি আপন মনে বেশ জোরেশোরেই ছুটছিল। তবে গুয়াহাটিতে সাপের উপদ্রব সম্ভবত খুব স্বাভাবিকই। গ্রাউন্ডস্টাফদের কাছেও সাপ ধরার যন্ত্র ছিল। ফলে সাপটিকে বাগে এনে খেলা শুরু করতে খুব বেশি বেগ পেতে হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম