ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে মৌলভীবাজার যাত্রা আলোচিত তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলার বিচার শুরু সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় দেশে ফিরলেন ৫৭ হাজার ৬৯৯ হাজি প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ দীর্ঘ বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা এখন ঋণাত্মক

ভারত থেকে অনুপ্রবেশকারী মাধবপুর সীমান্তে ৬ জন আটক

#

২৩ সেপ্টেম্বর, ২০২৪,  11:40 AM

news image

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিদি: হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২২ সেপ্টেম্বর) ভোরে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৯৯৭/৩-এস এর অনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে সন্তোষপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটকরা সবাই বাংলাদেশি। তারা অবৈধভাবে ভারত যান। আটকরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার দুলাল মিয়া (৩০), রাসেল (১৬), শাহাদত হোসেন (১৯), আব্দুল বারী (৩০), আব্দুল আলীম (১৯), তোষার আলী (১৭)। বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, দালালদের সহায়তায় ২-৩ মাস আগে মাধবপুর সীমান্ত দিয়ে রাজমিস্ত্রির কাজ করার জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। ফের তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হন। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটকের পর তাদের থানায় সোপর্দ করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম