ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

ভারত তথ্য দিয়েছিল শেখ হাসিনা উপেক্ষা করেছেন: জয়শঙ্কর

#

২৩ মার্চ, ২০২৫,  11:09 AM

news image

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছি। কিন্তু ওখানকার অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে করা যাচ্ছে না।  গতকাল ভারতের সংসদের পরামর্শদাতা কমিটির বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বেশির ভাগ রাজনৈতিক দলের সংসদ সদস্যদের নিয়ে এ কমিটি গঠিত হয়েছে। বৈঠকে কংগ্রেসের মণীশ তেওয়ার, মুকুল ওয়াসনিক, শিবসেনার প্রিয়াঙ্কা চাতুর্বেদই, তামিলনাড়ুর ভাইকোসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী টুইট করে বলেন, বৈঠকে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমার নিয়ে আলোচনা হয়েছে।  সূত্র মারফত জানা যায়, বৈঠকে সংসদ সদস্যরা প্রশ্ন করেন- শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যখন অসন্তোষ দানা বাঁধছিল, এটা কি ভারত সরকার জানত না? জবাবে এস জয়শঙ্কর বলেছেন, ভারত সরকার যথাযথ তথ্য জানিয়েছিল। কিন্তু শেখ হাসিনা সেটা উপেক্ষা করেছেন।  বাংলাদেশে ছাত্রদের নেপথ্যে কারা রয়েছেন এমন প্রশ্নের স্পষ্ট জবাব দেননি। তিনি চীনের দিকে ইশারা করেন।  তার উত্তরে সংসদ সদস্যরা সন্তুষ্ট হননি। প্রশ্ন ওঠে সীমান্ত নিরাপত্তা নিয়ে। মন্ত্রী বলেন, সীমান্তে অবৈধ কার্যকলাপ রোধে চেষ্টা হচ্ছে। তিনি আরও বলেন, 'বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর আক্রমণ চলছে। বারবার বাংলাদেশ সরকারকে বলা হয়েছে। আশা করি তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন।' 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম