ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ভারত-ইংল্যান্ডের ৫ম টেস্ট নিয়ে শঙ্কা

#

স্পোর্টস ডেস্ক

০৫ মার্চ, ২০২৪,  10:50 AM

news image

ভারত বনাম ইংল্যান্ডের ৫ম টেস্টের ভেন্যু হিমাচল প্রদেশের বহুল আলোচিত ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম। বিশ্বকাপের সময় বাজে আউটফিল্ডের কারণে ব্যাপকভাবে সমালোচত হয়েছিল এই মাঠ। সেখানেই এবার বসছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের ম্যাচ। যদিও আরও একবার এই ম্যাচের আয়োজন নিয়ে উঠেছে শঙ্কা। সিরিজ অবশ্য এরইমাঝে জিতে গিয়েছে ভারত। ধর্মশালায় পঞ্চম টেস্ট আপাতত নিয়মরক্ষার হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য তা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু অনিশ্চয়তার বিষয়, এই ম্যাচ চলাকালে বৃষ্টি নয়, বরং বরফ পড়ার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা থাকবে শূন্যের কাছাকাছি। ফলে ক্রিকেটারেরা সমস্যায় পড়তে পারেন। ইন্ডিয়া ডটকম এবং আরও বেশকিছু গণমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার থেকে পাঁচ দিন ধর্মশালার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে -৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতি, শনি ও সোমবার বরফ পড়ার পূর্বাভাস রয়েছে। বাকি দিনেও বৃষ্টি হতে পারে। সারা দিন ধরেই আকাশ মেঘলা থাকবে। রোদ ওঠার সম্ভাবনা প্রায় নেই। এই পরিস্থিতিতে খেলার পরিবেশ থাকবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম