ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

ভারতে ৩ বছরের শিশুর শরীরে ওমিক্রন শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ ডিসেম্বর, ২০২১,  5:07 PM

news image

ভারতে বেড়েই চলেছে করোনার নতুন ধরন ওমিক্রনের আক্রান্তের সংখ্যা। সবশেষ একদিনে ২৬ জনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩২ জন। এরমধ্যে শুক্রবার দেশটির মহারাষ্ট্রে তিন বছর বয়সী এক শিশুর শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। খবর জি নিউজ'র।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মহারাষ্ট্রে নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন অন্তত সাতজন। এরমধ্যে তিন বছর বয়সী এক শিশু রয়েছে। ভারতে চলতি মাসে ৯৩ জন বিদেশ থেকে আসা যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮৩ জন ওমিক্রনের উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে এসেছেন। গত ২৪ নভেম্বর পর্যন্ত দুটি দেশে ওমিক্রন শনাক্ত হয়। তবে এখন পর্যন্ত ৫৯টি দেশে ধরনটি ছড়িয়ে পড়েছে। দেশগুলোতে ২ হাজার ৯৩৬ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো শনাক্ত হয় করোনার নতুন ধরন ওমিক্রন। এরপর আফ্রিকান দেশগুলোর ওপর একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অসংখ্য দেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম