ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডর্টমুন্ডের বিপক্ষে আর্সেনাল ও নাপোলির কাছে জয়বঞ্চিত ম্যানসিটি বাবার কবরের পাশে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান ছয় মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল মিস ইউনিভার্সে স্বপ্নভঙ্গ মাহির, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরা জনপ্রিয় সিনেমার টরেন্ট ফাইলে ম্যালওয়্যার ছড়াচ্ছে হ্যাকাররা পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, ডিসেম্বর থেকে কার্যকর জ্বালানি সংকট ও উচ্চ সুদহারে স্থবির দেশের শিল্প খাত তুরস্কে আবারও সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ সেনা মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ ইউক্রেনের দুই শহরে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৩,  4:30 PM

news image

ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত ৪০ জন যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  এনডিটিভির খবর অনুসারে, রবিবার সন্ধ্যায় হাওড়া-চেন্নাই লাইনে একটি ট্রেন সিগন্যাল অতিক্রম করে পেছন থেকে আরেকটিকে ট্রেনকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। খবরে বলা হয়, বিশাখাপত্তনম এবং পালাসার মধ্যে একটি বিশেষ যাত্রীবাহী ট্রেন সিগন্যাল না পাওয়ায় আলামান্ডা এবং কান্তকাপল্লের মধ্যে রাস্তায় থেমে ছিল।  এ সময় ভিজাগ-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটি পেছন থেকে সেটিকে ধাক্কা মারে। এ ঘটনায় তিনটি কোচ লাইনচ্যুত হয়। রেলওয়ে সূত্র জানিয়েছে মানুষের ভুলে দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের চালক সংকেত দেখেননি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম