ঢাকা ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ এপ্রিল, ২০২৫,  10:56 AM

news image

ভারতের গুজরাটে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে গুজরাটের বানাসকান্থা জেলায় একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটে। এনডিটিভির এক প্রতিবেদন মতে, কারখানাটিতে বিকট বিস্ফোরণ হয়। এরপর আগুন ধরে যায়। নারকীয় বিপর্যয়ের মধ্যে অনেকেই হতাহত হয়।  জেলা কালেক্টর মিহির প্যাটেল জানিয়েছেন, এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। নিহতদের ১৯ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। বাকি দু'জনের পরিচয় জানার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। নিহতরা সবাই মধ্যপ্রদেশের হরদা ও দেওয়াস জেলার বাসিন্দা বলেও জানান এই কর্মকর্তা। বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে শ্রমিকদের দেহের অংশ ২০০-৩০০ মিটার দূরে গিয়ে পড়ে। এর আগে, গত সোমবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে চার শিশুসহ একই পরিবারের ৮ জন মারা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম