ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটওয়ার সিং আর নেই

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ আগস্ট, ২০২৪,  8:17 PM

news image

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে নটওয়ার সিং মারা গেছেন। দীর্ঘ অসুস্থতার পরে শনিবার (১০ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে নটওয়ার সিং দীর্ঘ অসুস্থতার পরে শনিবার রাতে মারা গেছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। তারা জানান, দিল্লির কাছে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নটওয়ার সিং, সেখানে তিনি গত কয়েক সপ্তাহ ধরে ভর্তি ছিলেন। কে নটওয়ার সিং ১৯৩১ সালে রাজস্থানের ভরতপুর জেলায় জন্মগ্রহণ করেন। শনিবার গভীর রাতে তিনি মারা যান বলে পারিবারিক সূত্র জানিয়েছে। ওই সূত্রটি শনিবার গভীর রাতে পিটিআইকে জানিয়েছে, ‘তার (কে নটওয়ার সিং) ছেলে হাসপাতালে আছেন এবং পরিবারের আরও অনেক সদস্য তার জন্মস্থান থেকে দিল্লিতে আসছেন শেষকৃত্যের জন্য। রোববার দিল্লিতে শেষকৃত্যের পরিকল্পনা করা হয়েছে। তিনি বেশ কিছুদিন ধরে সুস্থ ছিলেন না।’ এনডিটিভি বলছে, সাবেক কংগ্রেস সংসদ সদস্য কে নটওয়ার সিং ২০০৪-০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএর প্রথম সরকারের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি পাকিস্তানে রাষ্ট্রদূত হিসাবেও কাজ করেছিলেন এবং ১৯৬৬ থেকে ১৯৭১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অফিসে যুক্ত ছিলেন। তিনি ১৯৮৪ সালে পদ্মভূষণে ভূষিত হন। এ ছাড়া কে নটওয়ার সিং বেশ কয়েকটি বইও লিখেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম