ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ রামিসা হত্যা: দণ্ডপ্রাপ্ত ২ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীকে বরণে মৌলভীবাজারে চলছে ব্যাপক প্রস্তুতি, আলোচনায় নানা দাবি আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড

ভারতের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজের ভেন্যু পরিবর্তন

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২২,  10:55 AM

news image

আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। এই সফরে ওয়ানডে সিরিজটি ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ঢাকা থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামী ১০ ডিসেম্বর ভারত সিরিজের তৃতীয় ও শেষ একদিনের খেলাটি মিরপুরের হোম অব ক্রিকেটের পরিবর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচটি একই ভেন্যুতে হবে ৭ ডিসেম্বর। প্রথমে ফিকশ্চারে ১০ ডিসেম্বর তৃতীয় ম্যাচটিও হোম অব ক্রিকেটেই হওয়ার কথা ছিল। এখন তা পাল্টে চট্টগ্রামের নিয়ে যাওয়া হলো। ওয়ানডে সিরিজের পর আগামী ১৪ ডিসেম্বর থেকে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। আর ২২ ডিসেম্বর আবারও মিরপুরে শুরু হবে সফরের শেষ টেস্ট ম্যাচ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম