ঢাকা ১২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়ক লিটন

#

ক্রীড়া প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২২,  6:26 PM

news image

ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন টাইগারদের এই ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু সিরিজ শুরু হওয়ার চারদিন আগে আচমকা কুঁচকির চোটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে যান দলের এই অধিনায়ক এবং সেরা ব্যাটসম্যান। এদিকে ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক তামিমকে দায়িত্ব দেওয়া হলেও ছিল না তার কোনো ডেপুটি। ফলে ভারতের বিপক্ষে তামিম না খেলায় কে দায়িত্ব পালন করবেন, সেটি নিয়ে সংশয় ছিল। অবশ্য সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল, ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা লিটন দাসের নাম। অবশেষে ভারতের বিপক্ষে তামিমের অনুপস্থিতি কে দায়িত্ব পালন করবেন, সেটি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অন্য সবার মতো বিসিবিও ভারতের বিপক্ষে সিরিজের জন্য অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন লিটনকেই। এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ক্রিকেট বোর্ডের দেওয়া প্রেস রিলিজে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'বাংলাদেশ দলে বর্তমানে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে অন্যতম লিটন দাস। যার মধ্যে অধিনায়কত্বের গুণাবলী রয়েছে। তার ক্রিকেটীয় জ্ঞান দুর্দান্ত এবং সে খুব ভালোভাবে খেলা বুঝতে পারে। গুরুত্বপূর্ণ এই সিরিজে তামিম ইকবালকে চোটের জন্য হারানো দলের জন্য দুর্ভাগ্য। বিশেষ করে তার নেতৃত্বে গত দুই বছরে দল আউটস্ট্যান্ডিং ক্রিকেট উপহার দিচ্ছে। এছাড়াও ওয়ানডের এই ফরম্যাটে তামিম আমাদের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। দল এই সিরিজে তামিমকে নিশ্চিতভাবে মিস করবে। তবে আমরা বিশ্বাস করি, লিটন অধিনায়ক হিসেবে দারুণ করবে এই সিরিজে।' ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ৪ ডিসেম্বর। মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। এরপর ৭ ডিসেম্বর একই মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। ১০ ডিসেম্বর ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম