ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

ভারতের বাংলাদেশ সফর চূড়ান্ত, ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডে

#

ক্রীড়া প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২২,  1:08 PM

news image

অবশেষে ৭ বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। আজ চূড়ান্ত হয়েছে তাদের সফর সূচি। আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দু’দলের মধ্যকার প্রথম ওয়ানডে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। ২০১৫ সালে সবশেষ বাংলাদেশ সফরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে টিম ইন্ডিয়া। এরপর সাত বছর কেটে গেলেও ভারতের সঙ্গে আর কোনও সিরিজ খেলার সুযোগ হয়নি টাইগারদের। এফটিপি সূচি অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পহেলা ডিসেম্বর ঢাকায় পা রাখবে ভারতের জাতীয় ক্রিকেট দল। ভারতের বিপক্ষে হোম সিরিজে থাকছে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। এরই মধ্যে এই সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। আজ ঘোষিত হল। বাংলাদেশ-ভারতের সিরিজটি ওয়ানডে ক্রিকেট দিয়ে শুরু হবে। মিরপুরে প্রথম দুই ওয়ানডে হবে ৪ ও ৭ ডিসেম্বর। তৃতীয় ওয়ানডে ১০ ডিসেম্বর হবে চট্টগ্রামে। বন্দর নগরীতেই হবে দুই দলের প্রথম টেস্ট। ১৪ থেকে ১৮ ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট ঢাকায় ২২ থেকে ২৬ ডিসেম্বর।বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ না হওয়ায় মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ভারত দ্বিতীয় সারির দল পাঠানোর সম্ভাবনা বেশি। ২০১৪ সালেও তারা এমন করেছিল। ধোনি, কোহলিকে বিশ্রাম দিয়ে রায়নাকে অধিনায়ক করে উথাপ্পা, স্টুয়ার্ট বিনিদের ঢাকায় পাঠিয়েছিল বিসিসিআই। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে প্রতিটি পয়েন্টের মূল্য অনেক। ভারতের টেস্ট স্কোয়াড এমনিতেও আলাদা। সেই দলের সঙ্গে রোহিত, বিরাট কোহলিরা যুক্ত হতেও পারেন।

সফর সূচি

তারিখ                               সূচি                ভেন্যু

১ ডিসেম্বর, ২০২২    ঢাকায় আসবে ভারত জাতীয় দল    

৪ ডিসেম্বর, ২০২২         প্রথম ওয়ানডে       মিরপুর

৭ ডিসেম্বর,২০২২          দ্বিতীয় ওয়ানডে     মিরপুর

১০ ডিসেম্বর, ২০২২        তৃতীয় ওয়ানডে     মিরপুর

১৪–১৮ ডিসেম্বর, ২০২২    প্রথম টেস্ট         চট্টগ্রাম

২২–২৬ ডিসেম্বর,২০২২    দ্বিতীয় টেস্ট       মিরপুর

২৭ ডিসেম্বর,২০২২    বাংলাদেশ ছাড়বে ভারত ক্রিকেট দল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম