ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট

#

স্পোর্টস ডেস্ক

২৯ জুলাই, ২০২৬,  5:17 PM

news image

ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বড় পরিবর্তন এসেছে। দুই বছর দায়িত্ব পালনের পর সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক নেদারল্যান্ডস অলরাউন্ডার রায়ান টেন ডেসকাট। একই সঙ্গে ফিল্ডিং কোচ টি দিলীপের চুক্তিও আর নবায়ন করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তার পরিবর্তে দায়িত্ব পাচ্ছেন শুভদীপ ঘোষ।


ইংল্যান্ড সফর চলাকালীনই টেন ডেসকাট বিসিসিআইকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন। ফলে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সাদা বলের সিরিজই ভারতের সহকারী কোচ হিসেবে তার শেষ দায়িত্ব হয়ে থাকছে।


বিসিসিআই ২০২৭ সাল পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়াতে চাইলেও সেই প্রস্তাব ফিরিয়ে দেন টেন ডেসকাট। ব্যক্তিগত কারণ দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। জানা গেছে, পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানো এবং ব্যস্ত আন্তর্জাতিক সূচি থেকে বিরতি নিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


তবে কোচিং থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না টেন ডেসকাট। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তার।


অন্যদিকে, ফিল্ডিং কোচ টি দিলীপের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সেটি আর নবায়ন করেনি বিসিসিআই। ফলে আগামী আগস্টে শ্রীলঙ্কা সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজে তাকে আর দেখা যাবে না ভারতের ডাগআউটে।


দিলীপের স্থলাভিষিক্ত হচ্ছেন শুভদীপ ঘোষ। ভারতের ‘এ’ দলের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকা শুভদীপের জন্য এটিই হবে জাতীয় দলের সঙ্গে প্রথম আন্তর্জাতিক দায়িত্ব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম