ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী দেশে ফের কমলো সোনার দাম যুদ্ধ থামাতে ইরানকে ১৫ দফা প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র

ভারতের জম্মু ও কাশ্মীরে বন্দুক হামলায় নিহত ৭

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর, ২০২৪,  10:34 AM

news image

ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের বন্দুক হামলায় প্রাণ গেছে একজন চিকিৎসক ও ছয়জন অভিবাসী শ্রমিকের। আহত হয়েছে বেশ কয়েকজন। রবিবার সন্ধ্যায় সোনমার্গে এ হামলার ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রবিবার গাগানগীর অঞ্চলে এক অভিবাসীদের ক্যাম্পে এলোপাতাড়ি গুলি চালায় কয়েকজন বন্দুকধারী। এতে ঘটনাস্থলে প্রাণ যায় এক চিকিৎসক ও ৬ অভিবাসী শ্রমিকের। তবে এখনও এ হামলায় দায় স্বীকার করেনি কেউ। বন্দুকধারীদের ধরতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। জম্মু ও কাশ্মীরের পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন, এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। দ্রুত হামলাকারীদের খুঁজে বের করার নির্দেশ দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘সোনমার্গে শ্রমিকদের ওপর নৃশংস এবং কাপুরুষোচিত হামলার দুঃখজনক খবর পেয়েছি। নিহতরা একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প নির্মাণের কাজ করছিলেন। আমি নিরস্ত্র নিরীহ মানুষের ওপর এই হামলার তীব্র নিন্দা জানাই এবং তাদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম