ঢাকা ০৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কাঁঠাল দিবস গৌরনদীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭ শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকার হাফিজ উদ্দিন খামেনির শেষ বিদায়ে গ্র্যান্ড মোসাল্লার বাইরে মানুষের ঢল ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০

ভারতের আরও ৫ ওয়েবসাইট হ্যাক করলো বাংলাদেশি হ্যাকাররা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট, ২০২৪,  11:01 AM

news image

বাংলাদেশ সীমান্তে নদীর অববাহিকার বাঁধ খুলে দেওয়ার পর থেকে সাইবার হামলার মুখে পড়েছে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট। প্রথমে জি মিডিয়া করপোরেশনের ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশি হ্যাকররা। দীর্ঘসময় সেটি হ্যাকারদের দখলে ছিল। সেটি ফেরাতে পারলেও দেশটির রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা শুরু করেছেন হ্যাকাররা। সবশেষ ২৪ ঘণ্টায় ৫টি ভারতীয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে সাইবার কমিউনিটি বাংলাদেশ। তাদের দাবি করা ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে এর সত্যতাও মিলেছে। সেগুলোতে পবেশ করলেই চোখে পড়ছে, ওয়েবসাইটটি বাংলাদেশি হ্যাকাররা দখলে নিয়েছেন। লেখা দেখানো হচ্ছে, ‘আমরা ভারতীয় সাইবার স্পেস ধ্বংস করে দেবো’, ‘ডম্বুর বাধ খোলা হলো কেন’, ‘বাংলাদেশের এ বন্যার জন্য ভারত দায়ী’- ইত্যাদি বার্তা। সবশেষ হ্যাকারদের কবলে পড়া ওয়েবসাইটগুলো হলো- https://kilitch.in/, https://aimfort.in/, https://khabrilaal.com/, http://indianyojana.in/ ও https://mp3songi.com/। রাত দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েবসাইটগুলো সাইবার কমিউনিটি অব বাংলাদেশের হ্যাকারদের দখলে ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, ২১ আগস্ট থেকে এ পর্যন্ত ভারতের অন্তত ১৫টি ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকার গ্রুপ ‘সাইবার কমিউনিটি অব বাংলাদেশ’। যার মধ্যে রয়েছে ভারতীয় পুলিশ, সেনাবাহিনী, সবচেয়ে বড় পেমেন্ট গেটওয়ে ভারতপে, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, দিল্লি মিউনিসিপাল কাউন্সিলের ওয়েবসাইট। তাছাড়া এয়ারলাইন্স, ব্যবসাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটও ডাউন করেছেন বাংলাদেশি হ্যাকাররা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম