ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ আগস্ট, ২০২৪,  11:00 AM

news image

ছাত্র-জনতার গণঅভ্যত্থানের মুখে শেখ হাসিনার দেশ ত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার আইভিএসিএস তাদের ওয়েবসাইটে এক বার্তায় এই তথ্য জানায়। এতে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব আইভিএসিএস বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিরাজমান পরিস্থিতির কারণে বুধবার পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম