ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা আর নেই

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ আগস্ট, ২০২২,  12:34 PM

news image

ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা আজ রোববার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। এর জেরেই আজ সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে এই ব্যবসায়ীর বয়স ছিল ৬২ বছর। খবর রয়টার্সের। সম্প্রতি রাকেশ ঝুনঝুনওয়ালার পৃষ্ঠপোষকতায় যাত্রা শুরু করেছিল আকাসা এয়ারলাইন্স। বিভিন্ন রুটে সস্তায় বিমান পরিষেবা দেওয়ার জন্য যাত্রা শুরু করেছিল এ সংস্থাটি। এদিকে, ভারতের অন্যতম ধনী ব্যক্তি রাকেশ ঝুনঝুনওয়ালার পরিচিতি ছড়িয়ে পড়েছিল তাঁর বিনিয়োগের জন্য। শেয়ার বাজারে তাঁর বিনিয়োগের কারণে তাঁকে ‘ভারতীয় ওয়ারেন বাফে’ ডাকনাম এনে দিয়েছিল। তা ছাড়া তিনি ছিলেন একজন চার্টার্ড অ্যাকাউন্ট।রাকেশ ঝুনঝুনওয়ালার প্রয়াণে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি টুইট করে মোদি লেখেন, ‘রাকেশ ঝুনঝুনওয়ালা ছিলেন অদম্য। জীবন্ত, বুদ্ধিমান এবং অন্তর্দৃষ্টিপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি। অর্থনৈতিক জগতে একটি অদম্য অবদান রেখে গিয়েছেন তিনি। ভারতের অগ্রগতির ব্যাপারেও তিনি অত্যন্ত উৎসাহী ছিলেন। তাঁর মৃত্যুতে শোকাহত আমি। তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম