ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে মৌলভীবাজার যাত্রা আলোচিত তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলার বিচার শুরু সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় দেশে ফিরলেন ৫৭ হাজার ৬৯৯ হাজি প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ দীর্ঘ বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা এখন ঋণাত্মক

ভারতীয় ক্রিকেট দলে করোনার থাবা, আক্রান্ত ৭

#

স্পোর্টস ডেস্ক

০৩ ফেব্রুয়ারি, ২০২২,  12:04 PM

news image

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শুরুর আগেই ভারতীয় ক্রিকেট দলে করোনার থাবা পড়েছে। শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার রুতুরাজ গায়কোয়াড় ও রিজার্ভ খেলোয়াড় নভদ্বীপ সাইনি করোনা পজিটিভ হয়েছেন। ক্রিকেটারদের পাশাপাশি ফিল্ডিং কোচ টি দিলীপ, সিকিউরিটি অফিসার বি লোকেশ এবং স্পোর্টস ম্যাসেজ থেরাপিস্ট রাজীব কুমারের শরীরেও করোনার অস্তিত্ব পাওয়া গেছে। গতকাল বুধবার একপ্রেস বিজ্ঞপ্তিতে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন,

জাতীয় নির্বাচকরা ওয়ানডে দলে ওপেনিং ব্যাটার মায়াঙ্ক আগারওয়ালকে স্কোয়াডে যুক্ত করেছে। বিসিসিআই বলেছে, ৩১ জানুয়ারি আহমেদাবাদে অবতরণের পর ভারতীয় দলের সবার তিনটি পিসিআর টেস্ট করানো হয়। এরপর আক্রান্তদের করোনা পজিটিভ ধরা পড়ে। করোনা আক্রান্ত সাতজন আহমেদাবাদে ভারতীয় সরকারের কোভিড নীতিমালা অনুসরণ করে কমপক্ষে ৭ দিনের আইসোলেশনে আছেন। শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার রুতুরাজ গায়কোয়াড় তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আর খেলতে পারবেন না। আগামী ৬, ৮ ও ১১ ফেব্রুয়ারি আহমেদাবাদে হবে ওয়ানডে সিরিজের সব খেলা। বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য প্রথম ওয়ানডেতে থাকছেন না সহ-অধিনায়ক লোকেশ রাহুল। যার ফলে প্রথম ওয়ানডেতে একাদশ নির্বাচনের ক্ষেত্রে ভারতের মূল স্কোয়াড থেকে কেবল পাঁচজন ব্যাটার থাকবে। তারা হলেন- অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পান্ট এবং অলরাউন্ডার দীপক হুদা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম