ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ভারতকে হারিয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা

#

স্পোর্টস ডেস্ক

৩০ অক্টোবর, ২০২২,  9:23 PM

news image

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো হারের তিক্ত স্বাদ পেল হট ফেভারিট ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৫ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে রোহিত শর্মার দল। এই জয়ে গ্রুপ '২' থেকে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো প্রোটিয়ারা। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। পার্থের অপ্টাস স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক রোহিত। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে সূর্যকুমার যাদবের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান করে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে অ্যাইডেন মার্করামের ফিফটি এবং ডেভিড মিলারের দুর্দান্ত ইনিংসে ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে প্রোটিয়ানরা।

পার্থে এদিন আগে ব্যাটিং করা ভারতের কেবল তিন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারে। এরমধ্যে দলীয় সর্বোচ্চ ৬৮ রান আসে সূর্যের ব্যাট থেকে। ৪০ বলে ৬টি চার ও ৩টি ছয়ে এই রান করেন সূর্য। ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অধিনায়ক রোহিতের ব্যাট থেকে, সংখ্যাটা মাত্র ১৫ রান। এছাড়া কোহলি করেন ১২ রান। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম দুই ওভারের মধ্যে ৩ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। আর্শদীপের দুর্দান্তে সুইংয়ে পরাস্ত হন দুই ইনফর্ম ব্যাটসম্যান কুইন্টন ডি কক (১ রান) এবং রাইলি রুশো (শূন্য রান)। অফফর্মের পিকে থাকা বাভুমাও ১০ রানের বেশি করতে পারেননি। চতুর্থ উইকেট জুটিতে মার্করাম এবং মিলার ৭৬ রানের জুটি গড়ে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেন। মার্করাম ফিফটি হাঁকিয়ে ৫২ রান করে ফিরলে ভাঙে জুটিটি। সঙ্গী ফিরলেও মিলার আরেক প্রান্তে ঠান্ডা মাথায় খেলে ফিফটি হাঁকিয়ে ৪৬ বলে ৪টি চার ও ৩ ছয়ে ৫৯ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম