ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধনে পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস কলাবাগানে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৩ খসড়া মানবাধিকার কমিশন আইন নিয়ে টিআইবির উদ্বেগ দেশে ‘নতুন ব্যাংক’ খুলতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা: প্রথমবারের মতো কেন্দ্রে পুলিশের বডি ওর্ন ক্যামেরায় নজরদারি অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা

ভারতকে দ্রুত ১০ লাখ টন গম ‘পাঠাতে’ বলল বাংলাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২২,  12:54 PM

news image

দ্রুত ১০ লাখ টন গম রপ্তানির অনুমতি দিতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। সেই সঙ্গে ভারতীয় সরকারকে জানানো হয়েছে, ভারত গম রপ্তানি নিষিদ্ধ করার আগেই বাংলাদেশি আমদানিকারকদের ঋণপত্র (এলসি) করা আছে। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে লেখা এক চিঠিতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এসব কথা জানিয়েছে। এর একটি কপি ভারতীয় মন্ত্রণালয়টির হাতে আছে। প্রতিবছর ভারত থেকে ৬৭ লাখ টন গম আমদানি করে বাংলাদেশ। এর মধ্যে ১২ থেকে ১৩ লাখ টন আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি করা হয়। আর ৫০ লাখ টনেরও বেশি দেশের বেসরকারি বাণিজ্যের মাধ্যমে করা হয়ে থাকে। গত ২৫ মে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ প্রতিনিধি দল। এরপর গত ১৩ মের আগে ইস্যু করা এলসিগুলোর তালিকা তৈরি করা হয়। তাতে এই ১০ লাখ টন গম আমদানির কথা উল্লেখ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম